নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলস পরিদর্শনে সুইডেনের রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যানলে লিন্ডান ক্যানি গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগরে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় নিটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন।সুইডেনের রাষ্ট্রদূতকে কারখানায় স্বাগত জানান ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকায় সুইডেন দূতাবাসের প্রোগ্রাম অফিসার ড্যানিয়েল বোর্গ সন, কর্মকর্তা তেরেসে অ্যারেস্টম।রাষ্ট্রদূত ফকির অ্যাপারেলসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে শ্রমিকদের কর্মদক্ষতা ও তাঁদের জন্য নেওয়া কারখানা কর্তৃপক্ষের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।ফকির অ্যাপারেলস হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ‘এইচঅ্যান্ডএম’-এর অনুমোদিত নিট পোশাক সরবরাহকারী কারখানা।