প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়া বিষয়ে রাঙামাটিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৩৬ জন স্থানীয় নারী উদ্যোক্তা অংশ নেন। ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন গত শনিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে কর্মশালাটির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মিলন মিত্র, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম নাজিম হাসান সাত্তার, ট্রাস্ট ব্যাংকের ইভিপি আবদুল মোতালেব পাটোয়ারী ও ভাইস প্রেসিডেন্ট রিতন্তী তালুকদার।