নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দক্ষিণ এশীয় তৃণমূল নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা চলছে। পাঁচ দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি নারী উদ্যোক্তারা অংশ নিয়েছেন।মতিঝিলের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে গত রোববার এই মেলা শুরু হয়েছে।সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির ব্যবস্থাপনায় মেলাটির আয়োজন করেছে।মেলায় কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে। মেলাটি শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে।