নারী উদ্যোক্তাদের জন্য আলাদা বাজেট বরাদ্দ করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। সেজন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের নারীদের অর্থনৈতিক উন্নয়নের তাগিদ দিয়েছেন নারী উদ্যোক্তা ও নারী উন্নয়নের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা। তাঁরা জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা বাজেট বরাদ্দ করার প্রস্তাব করেন।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) উদ্যোগে আয়োজিত ‘তৃণমূল নারীর অধিকার এবং অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল স্থানীয় পর্যায়ে তৃণমূল নারীদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাসমূহ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নিশ্চিত করা।ঢাকার সিরডাপ মিলনায়তনে উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এতে আলোচক ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ও উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমুন্নেছা মাহতাব। সেমিনারে নারী উদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক, দাতা সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উইমেন চেম্বারের পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যসহ তৃণমূল নারীর উন্নয়নের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেন উইমেন চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।