নারী উদ্যোক্তাদের জন্য পুনঃ অর্থায়ন প্রকল্পে ঋণ প্রদানে পুনর্নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক এর আগের নির্দেশ অনুযায়ী নারী উদ্যোক্তাদের পুনঃ অর্থায়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য সব তফসিলি ব্যাংকের প্রতি আবার নির্দেশ জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক এর আগে নারী উদ্যোক্তাদের ব্যাংকগুলোর পুনরায় অর্থায়ন তহবিলের কমপক্ষে ১০ শতাংশ অর্থ দেওয়ার জন্য সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেয়। উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থ-সহায়তায় এ তহবিল গঠিত। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখার বিরুদ্ধে নারী উদ্যোক্তাদের পুনঃ অর্থায়ন প্রকল্পের অধীনে ঋণ-সহায়তা প্রদানে অনুৎসাহ দেখানোর অভিযোগ রয়েছে।