নারী উদ্যোক্তাদের জন্য পৃথক বাজার সৃষ্টির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নারীদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য পৃথক বাজার সৃষ্টি করতে হবে।ফরিদপুরে গতকাল এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত দিয়েছেন। অ্যাকশনএইডের সহায়তায় ফরিদপুর চেম্বার ও বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন যৌথভাবে গত বুধবার বিকেলে এ সভার আয়োজন করে।চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলৎআনা আক্তার, রাসিনের আসমা আক্তার, চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন, নারী উদ্যোক্তা রোজিয়া খানম, শিমুল বেগম, আকলিমা আক্তার ও সাবিনা খানম।