নারী উদ্যোক্তাদের জন্য বিআইএএর প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) সম্প্রতি মহিলাদের জন্য ‘ইমপোর্ট অ্যান্ড ইনডেন্টিং প্রসিডিউরস’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ঢাকায় ৪৫, বিজয়নগরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ১৯ জন মহিলা স্বত্বাধিকারী, উদ্যোক্তা ও নির্বাহী তাঁদের নিজ নিজ ইনডেন্টিং ফার্মের প্রতিনিধি হিসেবে অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদ প্রদান করা হয়।প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বিআইএএর সভাপতি সাহাব উদ্দিন খান, জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ আইয়ুব, সহসভাপতি এ কে এম আজাদ, পরিচালকবৃন্দ, সাবেক সভাপতি সাব্বির আহমেদ খান, ওবায়দুর রহমান, মো. বশিরউল্লাহ ও এ এফ রহমান এবং সচিব পংকজ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।