নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের কর্মশালা
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) নারী উদ্যোক্তাদের জন্য ঢাকায় এক কর্মশালার আয়োজন করেছে। ‘মহিলা উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এই কর্মশালায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ (নাসিব) ও ওমেন এন্টারপ্রেনিয়ারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সদস্যরা অংশ নেন।কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ফরিদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের প্রধান তাহিনয়াত আহমেদ করিম বক্তব্য দেন।দেশব্যাপী বর্তমানে ১৫১টি শাখা, ২৫০টির বেশি এটিএম বুথ, ৪২১টি এসএমই ইউনিট অফিস এবং আট হাজারেরও বেশি জনবল নিয়ে ব্র্যাক ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে।ব্র্যাক ব্যাংক এখন রিটেইল, করপোরেট, এসএমই ও প্রবাসী ব্যাংকিংসহ ব্যাংক ও আর্থিক খাতের সব ধরনের সেবাই প্রদান করে থাকে। বর্তমানে এই ব্যাংকের ১০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।২০১০ সালে ফিন্যান্সিয়াল টাইম্স ও আইএফসি এশিয়ার বিকাশমান বাজারগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিজ্ঞপ্তি।