নারী উদ্যোক্তাদের সহায়তায় ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) সদস্যরা ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) যেকোনো শাখা থেকে ব্যাংকিং পণ্য, সেবা ও আর্থিক পরামর্শ নিতে পারবেন। এ ব্যাপারে ইবিএল ও ওয়েবের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। ডব্লিউইএবির প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল এবং ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী এ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী উভয় পক্ষ ডব্লিউইএবির সদস্য অর্থাৎ নারী উদ্যোক্তাদের সহায়তায় যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং তাঁদের ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যাংকিং চাহিদাসংক্রান্ত তথ্য বিনিময় করবে।