নারীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে প্রকল্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের জন্য একটি প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার ৬০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ভালুকা পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, বিডব্লিউআইটির সভাপতি লুনা সামসুদ্দোহা প্রমুখ উপস্থিত ছিলেন। ‘নারী আইসিটি ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’ নামের প্রকল্পটির আওতায় সারা দেশে ১৬০টি ব্যাচে তিন হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভালুকায় গতকাল শুরু হওয়া কর্মসূচিটি চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। দুটি ব্যাচে (প্রতি ব্যাচে ৩০ জন করে) পৌরসভার পৌর ডিজিটাল সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তি