প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের মেয়েদের যাতায়াতের সুবিধার্থে হাউজুয়ে লিন্ডি স্কুটি প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে দেশ টিভি ও বণিক বার্তা পত্রিকা। ইতিমধ্যে ৪ ও ৫ মার্চ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর মাঠে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১১ ও ১২ মার্চ ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এই কর্মশালার উদ্বোধন করেন কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ কো-অর্ডিনেটর (ফিন্যান্স) রাইমা চৌধুরী। বিজ্ঞপ্তি।