নারীর ক্ষমতায়নে কোকা-কোলার কর্মসূচি অব্যাহত
কোকা-কোলা বাংলাদেশে কনসার্ন ইউনিভার্সালের সহযোগিতায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উইমেন বিজনেস সেন্টার (ডব্লিউবিসি) কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরুর ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির আওতায় খুলনা ও বাগেরহাট জেলায় নারীদের ব্যবসায়িক দক্ষতা অর্জনের প্রশিক্ষণ, আর্থিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
বিশ্বব্যাপী ৫০ লাখ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কোকা-কোলার নেওয়া বৈশ্বিক কর্মসূচি ‘ফাইভ-বাই-টোয়েন্টি’র আওতায় দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ দেশে কর্মসূচিটি অব্যাহত রাখার এই ঘোষণা দেওয়া হয়। এতে কোকা-কোলার অপারেশনস অ্যান্ড কাস্টমার লিডারশিপের ভাইস প্রেসিডেন্ট সুমন্ত দত্ত, পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আমজাদ এবং কনসার্ন ইউনিভার্সালের আন্তর্জাতিক কর্মসূচি ও নীতি ব্যবস্থাপক জেমস ট্রেজার-ইভান্স বক্তব্য দেন। কোকা-কোলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে সুমন্ত দত্ত বলেন, ‘বাংলাদেশে কর্মসূচির প্রথম পর্যায়ের সাফল্যই আমাদের দ্বিতীয় পর্যায় শুরুর বিষয়ে অনুপ্রাণিত করেছে।