নারীর ক্ষমতায়নে বসতপুরে প্রশিক্ষণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব বা সিএসআর কার্যক্রম নারীর দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে।যশোরের সীমান্তবর্তী গ্রাম বসতপুরে একটি মহিলা প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তাঁদের মতে, একজন দক্ষ নারী পরিবারের কল্যাণ ও সমাজের সার্বিক উন্নয়নে বড় অবদান রাখতে পারেন।সিটি ব্যাংক লিমিটেডের অর্থায়নে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) কেন্দ্রটি নির্মাণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম এবং বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রোকেয়া বেগম।