নারীর প্রতি সংবেদনশীল বাজেটের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে এক আলোচনা সভায় বক্তারা জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা কর্মক্ষেত্রে নারী শ্রমিকের জন্য সম-মজুরির নিরাপত্তা দাবি করেন।দিনাজপুর মহিলা পরিষদ স্থানীয় প্রেসক্লাবে গত শনিবার সন্ধ্যায় এ আলোচনা সভার আয়োজন করে। মহিলা পরিষদের সভানেত্রী আজাদী হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোৎস্না। এতে অন্যদের মধ্যে সুরাইয়া আক্তার, নূরন নাহার, সুমিত্রা বেসরা, আসাদুল্লাহ্ সরকার, রাজিয়া সরকার, কানিজ রহমান, বিলকিস বানু, রাজেশ অধিকারী বক্তব্য দেন।