নালিতাবাড়ীতে দুই প্যানেলের প্রার্থী পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সামনে রেখে নালিতাবাড়ীতে দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যবসায়ীবান্ধব পরিষদের প্যানেল পরিচিতি ও বিতর্ক অনুুষ্ঠিত হয়েছে। এতে উভয় প্যানেলের কর্মপরিকল্পনা উপস্থাপন করে ভোট চাওয়া হয়।নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতি নালিতাবাড়ীর পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারে গত শুক্রবার নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা।অনুষ্ঠানে অদু-জয়নাল-আরিফের নেতৃত্বাধীন সর্বজনীন ব্যবসায়ীবান্ধব পরিষদ ও লিটন-প্রকাশ-রৌশনের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন শেরপুরের পৌর মেয়র হুমায়ুন কবীর, নালিতাবাড়ীর পৌর মেয়র আনোয়ার হোসেন, নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক এম এ হাকাম ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা চেম্বারের সাবেক সভাপতি আমজাদ হোসেন, মাসুদ মিয়া ও লুৎফর রহমান, নালিতাবাড়ী শিল্প ও বণিক সমিতির সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক কিরণ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান প্রমুখ।আগামী ২১ ডিসেম্বর শেরপুর চেম্বারের এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।