নাসির উদ্দীন চৌধুরী লংকাবাংলা ফাইন্যান্সের নতুন এমডি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নাসির উদ্দীন চৌধুরী লংকাবাংলা ফাইন্যান্সের ব্যব-স্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। নাসির উদ্দীন চৌধুরী চলতি বছরের মে মাসে এই প্রতিষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। তিনি ২০০২ সালের জুলাই থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিচালক হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের পরিচালক। এ ছাড়াও নাসির উদ্দীন চৌধুরী মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালক ছিলেন।নাসির উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।