প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরী ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ডিবিএইচের ৯৪তম পর্ষদ সভায় তাঁকে কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি সাধারণ বিমা খাতের প্রতিষ্ঠান গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক। নাসির এ চৌধুরী গ্রিন ডেলটা সিকিউরিটিজ, গ্রিন ডেলটা ক্যাপিটাল ও জিডি এসিস্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি