নিউ ইস্কাটনে টিভিএস অটোর এক্সক্লুসিভ শো-রুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর নিউ ইস্কাটন রোডে গতকাল বুধবার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান আখতার হোসেন শো-রুমটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন, টিভিএস বাংলাদেশ লিমিটেডের হেড অব অপারেশন বিপ্লব কুমার রায়, হেড অব বিজনেস (টু-হুইলার) মৃগেন ব্যানার্জী প্রমুখ। উদ্বোধনের পর সাত দিন পর্যন্ত এই শো-রুম থেকে যেকোনো মোটরবাইক বা ত্রি-হুইলার কিনলে থাকছে উপহার। নিজস্ব প্রতিবেদক