নিউ এলিফ্যান্ট রোডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিন্যান্সিয়াল কিয়স্ক উদ্বোধন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাজধানীতে নিউ এলিফ্যান্ট রোডে (২৩০ নিউ এলিফ্যান্ট রোড; বাটা সিগনাল ও কাঁটাবন মোড়ের মাঝামাঝি) ফিন্যান্সিয়াল কিয়স্ক চালু করেছে। এতে থাকছে—একটি এটিএম বুথ, একটি বিল পে মেশিন, একটি কন্টাক্ট সেন্টার হটলাইন ও একটি ইন্টারনেট ব্যাংকিং কিয়স্ক। পাশাপাশি একদল দক্ষ কর্মী গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সাহায্যের জন্য উপস্থিত থাকবে ।সম্প্রতি এই ফিন্যান্সিয়াল কিয়স্ক উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্ট্র্যাটেজি প্রধান জুংকিউ চই ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কনজুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দ্বীপ বোস। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সন্দ্বীপ বোস তাঁর বক্তব্যে বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্ট্র্যাটেজির অন্যতম প্রধান স্তম্ভ “গ্রাহককেন্দ্রিকতা”। বিগত দিনগুলোয় আমাদের পথচলায় কনজুমার ব্যাংকিং সব সময়েই বিশেষ গুরুত্ব পেয়েছে। আমাদের সব কিছুর মূলে ছিল গ্রাহকেরা। এই ফিন্যান্সিয়াল কিয়স্কটির উদ্বোধনের মাধ্যমে আমরা আরও এক ধাপ অতিক্রম করলাম।’ তিনি আরও বলেন, ‘আমি আবারও বলতে চাই—আমাদের গ্রাহকদের জন্যই আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব।’ বিজ্ঞপ্তি।