নিউইয়র্কে আইসিসির সালিসি আদালতের অফিস খোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশন বা আন্তর্জাতিক সালিসি আদালতের সচিবালয়ের একটি অফিস বা কার্যালয় খোলা হবে।আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশন এই ঘোষণা দিয়েছে। হংকংয়ে ২০০৮ সালে প্রথম অফিস ও এরপর সিঙ্গাপুরে ২০১০ সালে প্রতিনিধি অফিস খোলার ধারাবাহিকতায় নিউইয়র্কেও একই পথ অনুসরণ করা হচ্ছে। নিউইয়র্কে নতুন অফিস খোলার লক্ষ্য হচ্ছে, উত্তর আমেরিকায় আইসিসির উপস্থিতি বাড়ানো, ওই অঞ্চলে সংশ্লিষ্টদের পরামর্শ ও সমঝোতা সেবা প্রদান। একটি কেস ম্যানেজমেন্ট বা মামলা ব্যবস্থাপনা দল আইসিসির আরবিট্রেশন বা সালিসি আইনের আলোকে ওই অঞ্চলে মামলাগুলো পরিচালনা করবে। তারা যুগপৎ আইসিসির প্যারিস ও হংকংয়ে অবস্থিত কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে।আইসিসি কোর্টের প্রেসিডেন্ট জন বিশি বলেন, ‘আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেটগুলোর একটিতে উপস্থিতি নিশ্চিত করতে অফিসটি খোলা হয়েছে।’আইসিসির উদ্দেশ্য হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন সাধন। আর আরবিট্রেশন হলো আইসিসির তিন প্রধান কার্যক্রমের একটি। অন্য দুটি হচ্ছে, আইন প্রণয়ন ও নীতিমালা।আইসিসি কোর্টের মহাসচিব জ্যাসন ফ্রাই বলেন, ‘আইসিসি আরবিট্রেশন ব্যবহারে উত্তর আমেরিকা দীর্ঘদিন ধরেই সবচেয়ে বড় এলাকাগুলোর একটি। উচ্চমানের আরবিট্রেশন বা সালিসির জন্য উত্তর আমেরিকা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।’ বিজ্ঞপ্তি।