নিউইয়র্কে রিহ্যাবের ‘দেশবাড়ী মেলা’
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নিউইয়র্কের ম্যানহাটনের পেন প্লাজা প্যাভিলিয়নে এক আবাসন মেলার আয়োজন করেছে। ‘রিহ্যাব দেশবাড়ী মেলা-২০১০’ শীর্ষক এই মেলা আজ মঙ্গলবার শেষ হবে।আবাসন খাতে অংশগ্রহণে প্রবাসীদের উৎসাহিত করতে রিহ্যাব নিউইয়র্কে এই মেলার আয়োজন করেছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী গত শনিবার মেলাটির উদ্বোধন করেন। মেলাটি গতকাল সোমবার শেষ হওয়ার কথা থাকলেও এর মেয়াদ এক দিন বাড়ানো হয়।এদিকে মেলা উপলক্ষে নিউইয়র্কের উড সাইডের ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ, সাধারণ সম্পাদক ও মেলা কমিটির চেয়ারম্যান মুরাদ ইকবাল চৌধুরী, সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বিদ্যুৎ এবং মেলার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাওসুল আলম শাওন। বিজ্ঞপ্তি।