নিউজউইকের জন্য ক্রেতা খুঁজছে আইএসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারঅ্যাক্টিভ করপোরেশন (আইএসি) নিউজউইক-এর জন্য ক্রেতা খুঁজছে। যুক্তরাষ্ট্রে গত বছরে বিশ্বখ্যাত এই ম্যাগাজিনের কাগুজে মুদ্রণ বন্ধ ঘোষণা করে ডিজিটাল ফরমেটে অর্থাৎ অনলাইনভিত্তিক হয়ে যায়।হলিউডের বিনোদন-বাণিজ্য ম্যাগাজিন ভ্যারাইটি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবর এই খবর পরিবেশন করে। খবর রয়টার্সের।৮০ বছরের ঐতিহ্যবাহী ম্যাগাজিন নিউজউইক ২০১০ সালে যখন ডেইলি বিস্ট-এর সঙ্গে একীভূত হয়ে যায়, তখন বিনিয়োগকারী সিডনি হারম্যানের সঙ্গে সেটির মালিকানার একটি অংশ নেয় আইএসি। ওয়াশিংটন পোস্ট-এর কাছ থেকে এক ডলারে ম্যাগাজিনটি কেনা হয়। তবে ম্যাগাজিনটির যাবতীয় দায়দেনাও বর্তায় নতুন এই মালিকদের ওপর।নিউজউইক চলতি মাসে আবার নিউজউইক ডটকম হিসেবে চালু করা হয়। ধারণা করা হচ্ছে, নতুন করে নিউজউইক বিক্রির চুক্তি হলে এবারেও এর দায়দেনাসমূহ নতুন মালিকের ওপর বর্তাবে।যুক্তরাষ্ট্রে বন্ধ হলেও এখনো বহির্বিশ্বের কিছু বাজারে নিউজউইক-এর মুদ্রিত সংস্করণ বিক্রি হয়।