নিউজিল্যান্ড ডেইরির দুটি নতুন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি দুটি নতুন পণ্য বাজারে এনেছে। পপার্স ব্র্যান্ডের ক্র্যাকার্স ও ডুডলস ব্র্যান্ডের নুডলস বাজারজাতকরণ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক এবং মার্কেটিং বিভাগের প্রধান ওবায়দুল হক। আরও ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার তারিক চৌধুরী, ফন্টেরা ব্র্যান্ডের মার্কেটিং ম্যানেজার জি এম কামরুল হাসান এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।