নিউমার্কেট বাজার ফরমালিনমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট বনলতা কাঁচাবাজারকে এবার ‘ফরমালিনমুক্ত বাজার’ ঘোষণা করা হয়েছে। এখন থেকে এ বাজারে বিক্রির জন্য আনা খাদ্যপণ্য ফরমালিন যন্ত্রে পরীক্ষা করিয়ে বাজারে ঢোকানো হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো। এ নিয়ে এফবিসিসিআইয়ের উদ্যোগে রাজধানী ঢাকার ১০টি এবং ঢাকার বাইরে আটটি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।
নিউমার্কেট বাজারকে গতকাল বৃহস্পতিবার ফরমালিনমুক্ত ঘোষণা করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও সহসভাপতি হেলাল উদ্দিন।