নিজেকে বিশ্বের বৃহত্তম কারবারি দেশ হিসেবে মানতে রাজি নয় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় কারবারি হলো চীন। গত বছর দেশটির মোট আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল তিন লাখ ৮৬ হাজার ৬০০ কোটি ডলার। আর একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানি-রপ্তানি বাণিজ্যের অর্থমূল্য ছিল তিন লাখ ৮২ হাজার ২০০ কোটি ডলার।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশে্লষণ থেকে এই চিত্র বেরিয়ে এসেছে।কিন্তু চীন সরকার এই অবস্থানে খুশি নয়। নিজেদের বিশ্বের সবচেয়ে বড় কারবারি হিসেবে মেনে নিতে তাদের আপত্তি রয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) মানদণ্ড নির্ণীত পরিসংখ্যান অনুসারে আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থান এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পরে।চীন দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে তাদের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১৫ হাজার ৬০০ কোটি ডলার কম।এপির বিশে্লষণ থেকে আরও দেখা যায়, পঁাচ বছরের ব্যবধানে চীন বাণিজ্য অংশীদারির সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারের সংখ্যা ছিল ১২৭ আর চীনের ৭০। ২০১২ সালে চীনের বাণিজ্য অংশীদার দেশের সংখ্যা হয়েছে ১২৪, মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৬।প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছর চীনের রপ্তানি আয় ও আমদানি ব্যয় ছিল যথাক্রমে দুই লাখ চার হাজার ৯০০ কোটি ডলার ও এক লাখ ৮১ হাজার ৮০০ কোটি ডলার। ফলে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দঁাড়িয়েছে ২৩ হাজার ১০০ কোটি ডলার।অন্যদিকে একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় ও আমদানি ব্যয় ছিল যথাক্রমে এক লাখ ৫৪ হাজার ৭০০ কোটি ডলার ও দুই লাখ ৩৩ হাজার ৫০০ কোটি ডলার। ফলে ঘাটতি দঁাড়িয়েছে ৭৮ হাজার ৮০০ কোটি ডলার।বিশে্লষকেরা বলছেন, চীন সরকার নিজেদের শীর্ষস্থানে দেখতে অনাগ্রহী মূলত পশ্চিমা বিশ্বের চাপ এড়ানোর জন্য। শীর্ষস্থানে থাকলে বিশ্ব অর্থনীতিকে উদ্দীপ্ত করার জন্য চীনের ওপর অধিকতর চাপ তৈরি হতে পারে। সূত্র: ইকোনমিক টাইমস