প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠায় নিজের বিরুদ্ধেই তদন্ত করার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের বিচারবিষয়ক মন্ত্রী ভিটালিয়ানো অগিরি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হারমোজেনেস এসপেরনের বিরুদ্ধেও তদন্ত করতে দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এনবিআই) নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হওয়া চার্লি অ্যাং অভিযোগ করেন, এই চুরির সঙ্গে সম্পৃক্ত কিম ওয়ংকে রক্ষায় ভূমিকা রেখেছেন ভিটালিয়ানো অগিরি। তাঁর অভিযোগ, মন্ত্রী ভিটালিয়ানো অগিরির ভাইয়ের মাধ্যমে কিম ওয়ংকে রক্ষায় ভূমিকা রাখেন।