নিট খাতের উন্নয়নে সহায়তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিট পোশাকশিল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন, যাতে এই খাতের উন্নয়ন কোনোভাবেই ব্যাহত না হয়। ঢাকায় সচিবালয়ে গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ নেতাদের সঙ্গে এক সভায় এই আশ্বাস দেন। এ সময় বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি ও দ্বিতীয় সহসভাপতি মনসুর আহমেদ উপস্থিত ছিলেন। সভায় বিকেএমইএ সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবন নির্মাণ ও নারায়ণগঞ্জের শান্তির চরে নিটপল্লি স্থাপনসহ এই খাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের বিষয়ে কয়েকটি প্রস্তাব দেন।
বিজ্ঞপ্তি