নিট খাতের নগদ প্রণোদনা ঈদের আগে ছাড় করা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগেই কেন্দ্রীয় ব্যাংক নিট পোশাকশিল্প খাতে ক্যাশ ইনসেনটিভ বা নগদ প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড় করবে, যাতে নিটশিল্পের মালিকেরা কোনো ধরনের আর্থিক সমস্যায় না পড়েন।নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতাদের সঙ্গে সম্প্রতি বৈঠককালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর এই আশ্বাস দেন। বৈঠকে বিকেএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি এ কে এম সেলিম ওসমান। এতে বিকেএমইএর প্রথম সহসভাপতি হাবিবুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি মনসুর আহমেদ, সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি এবং বাংলাদেশ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।