প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিট পোশাকশিল্পের শ্রমিকদের মৃত্যুজনিত বিমাদাবির পরিমাণ জনপ্রতি এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে।বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর একটি হোটেলে গত শনিবার সন্ধ্যায় ‘নিট শিল্প কারখানাগুলোর অগ্নিনিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক এবং সংগঠনের সহসভাপতি মোহাম্মদ হাতেম ও মহিউদ্দীন ফারুকী, পরিচালক মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী, ফজলে শামীম এহসানসহ চার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।