নিটল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, পরিচালক মো. আনোয়ার হুসেন, মো. এন এস কবীর, যোবায়ের হুমায়ুন খন্দকার ও লে. ক. (অব.) এম এ লতিফ খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম লুৎফর রহমান ও কোম্পানি সচিব এস এম মাহবুবুল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।