নিটল ও অমৃত গ্রুপ যৌথভাবে পোলট্রি শিল্প-কমপ্লেক্স গড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপ এবং ভারতের অমৃত গ্রুপ অব কোম্পানিজের যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি বৃহৎ পোলট্রি শিল্প-কমপ্লেক্স স্থাপিত হচ্ছে।গত শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন নিটল মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ এবং অমৃত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারিস বগলা। এ সময় নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ ও ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।