নিটিং শিল্পের উৎপাদন মজুরি বৃদ্ধির ঘোষণা

দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের অন্যতম সহযোগী নিটিং শিল্পের (সুতা থেকে ফেব্রিক তৈরি) উৎপাদন মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন।
তবে নতুন মজুরি বাস্তবায়নে নিট পোশাক গার্মেন্টস মালিকেরা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে বলেও জানিয়েছে সমিতি।
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে বিসিক শিল্পনগরে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে আয়োজিত জরুরি সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, সিনিয়র সহসভাপতি আবুল বাশার, মাহবুবুর রহমান, পরিচালক রাকিবুল হাসান, মাজহার ইসলাম স্বপন প্রমুখ।
সংবাদ সমেঞ্চলনে বলা হয়, সারা দেশে নিটিং কারখানা রয়েছে প্রায় দুই হাজারের অধিক যেখানে বিনিয়োগ প্রায় দুই হাজার কোটি টাকা। প্রতিদিন এই শিল্প থেকে প্রায় ২০ লাখ কেজি সুতা থেকে কাপড় উৎপাদিত হয়। কিন্তু ২০০৪ সাল থেকে মজুরি কমতে থাকায় নিটিং শিল্প ব্যবসায়ীরা অব্যাহত লোকসানের মুখে পড়েছেন। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে রয়েছে, সেগুলোও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সমিতির নেতারা আরও বলেন, বর্তমানে সরকার কর্তৃক শ্রমিক মজুরি বৃদ্ধি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও যন্ত্রপাতির মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে উৎপাদন খরচ হচ্ছে কেজি প্রতি ১৫ টাকা। অথচ নিটিং মালিকদের দেওয়া হচ্ছে কেজি প্রতি ১০ টাকা। এই শিল্প টিকিয়ে রাখার স্বার্থে দুই দফায় উৎপাদন মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় চলতি বছরের ১৫ মার্চ থেকে ‘সিঙ্গেল জার্সি’ কেজিপ্রতি ১৩ টাকা এবং ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে কেজিপ্রতি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে বিকেএমইএর সহসভাপতি মোহামঞ্চদ হাতেম বলেন, উৎপাদন মজুরি নির্ধারিত হবে বাজারদর ও চাহিদার ওপর। কিন্তু নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন সিঙ্গেল জার্সি কেজিপ্রতি তিন টাকা বাড়ানোর ঘোষণা অত্যধিক।