নিতুন কুন্ডু এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০১০ প্রদান করল অটবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটবি গতকাল সোমবার ‘নিতুন কুন্ডু এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০১০’ শীর্ষক পুরস্কার বিতরণ করেছে। অটবিয়ানদের সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়, যা শুরু হয় ২০০৯ সাল থেকে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অটবির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু। এতে অটবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান নাসিরসহ কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।অটবির ব্র্যান্ড ইমেজ, সৃষ্টিশীলতা ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য পাঁচটি প্রকল্পকে এবারের ‘নিতুন কুন্ডু এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০১০’ দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়া প্রকল্পগুলো হচ্ছে: হাইড অ্যান্ড সিক টিভিসি, নোটপ্যাড, উড ওয়্যাস্ট অ্যাজ এনার্জি সোর্স প্রজেক্ট, এসএপি ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ডিআইটিএফ প্যাভিলিয়ন।অনুষ্ঠানে সাব্বির হাসান নাসির বলেন, ‘এক অদম্য সাহসের নাম নিতুন কুন্ডু; যে সাহস যাবতীয় ষড়যন্ত্র, গোত্রভেদ, লিঙ্গভেদ, জাতিগত ও সাম্প্র্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে রূপান্তরিত হয়েছে অটবি, সাবাস বাংলাদেশ ও সার্ক ফোয়ারায়।’ বিজ্ঞপ্তি।