নিত্যপণ্যের মূল্য হ্রাসে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ কোটি ভারতীয়র আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে এবং গণবণ্টন ব্যবস্থায় সামঞ্জস্য আনা ও সবার জন্য খাদ্যের নিরাপত্তা চেয়ে ভারতের পাঁচ কোটি মানুষ নিজ নিজ স্বাক্ষর দিয়ে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে একটি আবেদন পেশ করেছেন। গত মঙ্গলবার ভারতের চার বাম দল যথাক্রমে: সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও আরএসপির নেতারা পাঁচ কোটি মানুষের স্বাক্ষর-সংবলিত এই আবেদনপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তুলে দেন তাঁর হাতে। চার বাম দলের নেতৃত্ব দেন সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। সঙ্গে ছিলেন চার বাম দলের শীর্ষস্থানীয় নেতারা।এই স্বাক্ষর-সংবলিত আবেদনপত্র আনা হয় ট্রাকে করে। ভারতের চার বাম দল সারা দেশে দুই মাস ধরে এই পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে।