নিপ্পন ও মারুবেনির সঙ্গে অ্যাপোলো ইস্পাতের চুক্তি নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপ্পন ও অ্যাপোলো ইস্পাতের কর্মকর্তারা।
নিপ্পন ও অ্যাপোলো ইস্পাতের কর্মকর্তারা।

জাপানের বিখ্যাত নিপ্পন স্টিল করপোরেশন (এনএসসি) ও মারুবেনি-ইতোচু স্টিল করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করেছে ঢেউটিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। সম্প্রতি অ্যাপোলো ইস্পাতের একটি ঊর্ধ্বতন প্রতিনিধিদল জাপান সফরকালে এ চুক্তি নবায়ন করে।
অ্যাপোলো ইস্পাতকে হট রোল্ড কয়েল সরবরাহ করে আসছে জাপানের স্টিল মিল এনএসসি। চুক্তি নবায়নের ফলে তা অব্যাহত থাকবে। অ্যাপোলোর রানি ব্র্যান্ডের ঢেউটিনসহ বিভিন্ন পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় এই কয়েল।
সফরকালে অ্যাপোলোর কর্মকর্তারা এনএসসি ও মারুবেনির কর্মকর্তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে আরও উন্নত পণ্য দেওয়ার জন্য আরটিএফ নফসমৃদ্ধ আরেকটি গ্যালভানাইজিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে অ্যাপোলে ইস্পাত, যা শিগগিরই বাণিজ্যিক উত্পাদনে যাবে। বিজ্ঞপ্তি।