নিপ্পন, মারুবেনির সঙ্গে অ্যাপোলোর চুক্তি নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিখ্যাত নিপ্পন স্টিল করপোরেশন (এনএসসি) এবং মারুবেনি-ইতোচু স্টিল করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করেছে দেশের অন্যতম বৃহৎ ঢেউটিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

সম্প্রতি অ্যাপোলো ইস্পাতের একটি ঊর্ধ্বতন প্রতিনিধিদল জাপান সফরকালে এ চুক্তি নবায়ন করে।

এ চুক্তির আওতায় অ্যাপোলো ইস্পাতকে হট রোল্ড কয়েল সরবরাহ করে আসছে জাপানের বৃহত্তম স্টিল মিল এনএসসি, তা এখনো অব্যাহত থাকবে। অ্যাপোলোর রানি ব্র্যান্ডের ঢেউটিনসহ বিভিন্ন পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় এই কয়েল।

আরও উন্নত পণ্য উৎপাদন করার জন্য আরটিএফ নফ সমৃদ্ধ আরেকটি গ্যালভানাইজিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে অ্যাপোলো ইস্পাত যা
শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাবে। বিজ্ঞপ্তি।