নিম্ন আয়ের দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রায় এক হাজার ১০০ কোটি ডলার। যা নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বিশ্বব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড রেমিটেন্সেস ফ্যাক্ট বুক ২০১১-তে আজ সোমবার এ তথ্য প্রকাশিত হয়েছে।২০১০ সালে নিম্ন আয়ের ৪০টি দেশে মোট বৈদেশিক মুদ্রা এসেছে দুই হাজার ৪০০ কোটি ডলার। এদের মধ্যে বাংলাদেশে এসেছে এক হাজার ১০০ কোটি ডলার। বাংলাদেশের পরেই যথাক্রমে—নেপাল, তাজিকিস্তান ও কেনিয়ার অবস্থান।বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার প্রবাহে বরাবরের মতো শীর্ষে রয়েছে ভারত। চলতি বছর প্রবাসে অবস্থানরত ভারতীয়রা দেশটিতে পাঠিয়েছেন প্রায় পাঁচ হাজার ৫০০ কোটি ডলার। ২০০৯ সালের তুলনায় ভারতে বৈদেশিক মুদ্রা আসার পরিমাণ কিছুটা বেশি। গত বছর ভারতে চার হাজার ৯০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা এসেছিল। প্রবাসীদের পাঠানো মোট বৈদেশিক মুদ্রার চার ভাগের এক ভাগই যায় ভারত ও চীনে।