নিম্ন ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট করছে প্রপার্টিজ ও এনইপিসি-চায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানী ঢাকার কাছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের মানুষের জন্য ফ্ল্যাট তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের ডেভেলপার কোম্পানি ব্লাকস্টোন প্রপার্টিজ লিমিটেড ও চীনের কোম্পানি এনইপিসি-চায়না। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা লাউঞ্জে সম্প্রতি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চুক্তি স্বাক্ষরের পর জানানো হয় ঢাকার আবাসন সমস্যা মোকাবিলায় দুর্যোগপ্রতিরোধী ও সাশ্রয়ী ভবনগুলো হবে ১৫ থেকে ৩০ তলাবিশিষ্ট। স্টিল স্ট্রাকচারে তৈরি হওয়ায় খরচ ও নির্মাণের সময় লাগবে কম। বিজ্ঞপ্তি