নিম্নবিত্তদের জন্য বাড়ি নির্মাণকাজে ডিবিএইচ কর্মকর্তাদের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) কর্মকর্তা-কর্মচারীরা এবারও ঢাকার অদূরে নিম্নবিত্ত মানুষের জন্য স্বেচ্ছাশ্রমে স্বল্প ব্যয়ে বাড়ি নির্মাণের কার্যক্রমে অংশ নিয়েছেন।সম্প্রতি ডিবিএইচের বিপণন ও গ্রাহক ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডমিনিক ডি ক্রুজের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই ইট, বালু, সিমেন্ট বহন করে এনে তা মিশিয়ে দিনব্যাপী বাড়ি নির্মাণের কাজে অংশ নেন।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠান হ্যাবিটাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এইচএফএইচআইবি) ও ডিবিএইচের যৌথ উদ্যোগে ৫ ফেব্রুয়ারি সাভারে এই বাড়ি নির্মাণের কার্যক্রম শুরু হয়। ব্যবসায়িক সামাজিক দায়িত্বের (সিএসআর) অংশ হিসেবে ডিবিএইচ এর আগে ২০০৮ সালে কালিগঞ্জে এইচএফএইচআইবির সঙ্গে অনুরূপ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয় এবং ডিবিএইচের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে স্বল্প ব্যয়ে বাড়ি নির্মাণের কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক কিউ এম শরীফুল আলা এ প্রসঙ্গে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডিবিএইচের কর্মকর্তা ও কর্মচারীরা নিম্নবিত্ত মানুষের জন্য স্বেচ্ছাশ্রমে স্বল্প ব্যয়ে বাড়ি নির্মাণের কাজে অংশ নিয়েছেন। তিনি বলেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিবিএইচ প্রথম ২০০৮ সাল থেকে নিম্নবিত্ত মানুষের জন্য স্বল্প ব্যয়ে আবাসন গড়ে তোলার কার্যক্রমে আর্থিক সহায়তার পাশাপশি সক্রিয় অংশ নিয়ে আসছে।শরীফুল আলা বলেন, সমাজের নিম্নবিত্ত মানুষের আবাসনের চাহিদা মেটানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় জমির স্বল্পতা এবং উদ্যোগের অভাব। এ জন্য তিনি সরকার ও ব্যক্তি খাতকে উদ্যোগী হয়ে দেশের ক্রমবর্ধমান আবাসনের চাহিদা মোটনোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।