নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে শেয়ারবাজরে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। গত বৃহস্পতিবারও সূচক ও লেনদেন কমেছিল ডিএসই ও সিএসইতে।
ডিএসইতে সূচক কমেছে ৬ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩২২ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমেছিল ১২ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টির দাম বেড়েছে, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৪৪ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ২৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৪২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩৮ পয়েন্টে।
সিএসইতে আজ ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯টির দাম বেড়েছে, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে চার কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, মেঘনা পেট্রোলিয়াম, দ্য পেনিনসুলা চিটাগং, এসিআই আফতাব অটো প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।