নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার শুরুতে সূচকের ওঠানামায় লেনদেন চললেও এখন নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪০৮৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ২৬ পয়েন্ট কমে যায়। আধা ঘণ্টা শেষে সূচক চার পয়েন্ট বাড়লেও আবার নিম্নমুখী হয়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৬টির দাম কমেছে, বেড়েছে মাত্র ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আইসিবি প্রভৃতি।