নিম্ন-মধ্যম ও মধ্যম আয়ের মানুষই লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা খান মহাব্যবস্থাপক, (বিক্রয় ও গ্রাহকসেবা) র‍্যাংগস প্রপার্টিজ
ফারজানা খান মহাব্যবস্থাপক, (বিক্রয় ও গ্রাহকসেবা) র‍্যাংগস প্রপার্টিজ

‘দেশে উচ্চবিত্তের সংখ্যা খুব কম। তাই নিম্ন-মধ্যম ও মধ্যম আয়ের মানুষকে কেন্দ্র করেই আবাসন ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আমরা সেটাই করছি।’
রিহ্যাব মেলায় নিজের প্রতিষ্ঠানে বসে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে কথাগুলো বললেন র্যাংগস প্রপার্টিজের বিক্রয় ও গ্রাহকসেবা বিভাগের মহাব্যবস্থাপক ফারজানা খান। তিনি বলেন, ‘বর্তমানে অধিকাংশ ক্রেতাই ১,২০০ থেকে ১,৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট খোঁজেন। তাঁরা ৬০-৭০ লাখ টাকার মধ্যে ফ্ল্যাট কিনতে চান। এই নিম্ন-মধ্যম আয়ের মানুষের কথা মাথায় রেখেই আমরা মিরপুর, বাসাবো ও উত্তরায় তিনটি প্রকল্পে ছোট ফ্ল্যাট নির্মাণ করে যাচ্ছি। এর মধ্যে উত্তরায় সর্বনিম্ন ১,০০০ বর্গফুটের ফ্ল্যাট ৪৫ লাখ টাকায় কেনা যাবে। ২৫ লাখ টাকা এককালীন দিয়ে এই ফ্ল্যাটে ক্রেতা উঠতে পারেন। বাকি টাকা ১০ বছরের কিস্তিতে পরিশোধ করা যাবে।
ফারজানা খান আরও বলেন, জমির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণে ফ্ল্যাটের মূল্য বর্তমানে আর কমানো যাচ্ছে না। তবে সুউচ্চ ভবন নির্মাণের অনুমতি দিলে সমস্যার সমাধান কিছুটা হতে পারে। তার বাইরে এক অঙ্কের সুদহারে দীর্ঘমেয়াদি গৃহঋণ পেলেও ক্রেতাদের সক্ষমতা বাড়বে।