নিয়ম ভঙ্গ করায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারের এই কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সব পরিচালককে এক লাখ টাকা হারে জরিমানা করা হয়। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোম্পানিগুলো হলো—সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্মাকো ইন্টারন্যাশনাল লিমিটেড, রোজ হ্যাভেন বলপেন লিমিটেড, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড ও রাসপিট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড।২০১১ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন কমিশনে জমা না দেওয়া প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে এই জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।