নিরাপত্তা কীভাবে ভাঙা হচ্ছে সেটি বের করা গুরুত্বপূর্ণ: ডেভিড অ্যালেন
সাইবার নিরাপত্তা নিশ্চিতে খরচ করার চেয়ে গুরুত্বপূর্ণ হল সে নিরাপত্তা কীভাবে ভাঙা হচ্ছে সেটি বের করা। প্রতিদিন সারা বিশ্বে ২০০ সাইবার হামলার ঘটনা ঘটছে। ঢাকার রেডিসন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স’ (বিআইএসইসি বা বাইসেক) শীর্ষক দিনব্যাপী এক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা ডেভিড অ্যালেন ক্যাস।
আইবিএমের ওই কর্মকর্তা বলেন, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মোট আইটি বাজেটের ৮ থেকে ১০ শতাংশ খরচ করে। আর্থিক প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ হার কম। তাদের বাজেট থাকে মাত্র ২ থেকে ৩ শতাংশ।
বাইসেক সম্মেলন যৌথভাবে আয়োজন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং সফটওয়্যার খাতের জাতীয় সংগঠন বেসিস।
সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ।
আরও পড়ুন: