নিরাপত্তা সঞ্চিতিতে বিশেষ সুবিধা পাবে স্টক ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে নিজস্ব পত্রকোষে বিনিয়োগ করে যেসব স্টক ডিলার ক্ষতির মুখে রয়েছে, সেসব স্টক ডিলারকে লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া শেয়ারের বিপরীতে গ্রাহকের প্রানি্তক ঋণ বা মার্জিন লোন দিয়ে যেসব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক আর্থিক ক্ষতির মুখে পড়েছে, সেসব প্রতিষ্ঠানকেও একই সুবিধা দেওয়া হয়েছে।২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যেসব স্টক ডিলারের নিজস্ব পত্রকোষে যে লোকসান রয়েছে, তার বিপরীতে ধাপে ধাপে প্রভিশনিংয়ের সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সময়ে প্রানি্তক ঋণের কারণে ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকও এ সুবিধা পাবে। কমিশনের নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এ সদ্ধিান্ত নেওয়া হয়। এর আগে কমিশন মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রভিশনিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। বিএসইসি বলছে, স্টক ডিলারগুলোর নিজস্ব পত্রকোষে ধারণ করা শেয়ারের দাম কমে যাওয়ায় যে অনাদায়ি ক্ষতি (আনরিয়ালাইজড লস) হয়েছে, তার বিপরীতে প্রভিশনিংয়ের ক্ষেত্রে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় পাবে প্রতিষ্ঠানগুলো। এই এক বছর সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ত্রৈমাসিক ভিত্তিতে প্রভিশনিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবে। এ সুবিধা কেবল ৩১ ডিসেম্বর সমাপ্ত বছর বা প্রযোজ্য আর্থিক বছর অনুযায়ী বিনিয়োগের বিপরীতে ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০১২ সালের পরবর্তী সময়ের প্রভিশনিং যথানিয়মে সংরক্ষণ করতে হবে। বিএসইসি আরও জানিয়েছে, সঞ্চিতির ক্ষেত্রে যেসব স্টক ডিলার বিশেষ সুবিধা গ্রহণ করবে, তারা সংশি্লষ্ট আর্থিক বছরের জন্য কোনো ধরনের নগদ লভ্যাংশ দিতে পারবে না। এ ছাড়া বিএসইসির গতকালের সভায় আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের খসড়া বিবরণীর অনুমোদন দেওয়া হয়। ১০০ কোটি টাকার এই ফান্ডের ৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। মেয়াদি এই ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।