নিরাপত্তার জন্য চীনা কোম্পানি নিষিদ্ধ করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁদের একটি নৌঘাঁটির আশপাশে চীনা কোম্পানির কয়েকটি উইন্ডফার্ম বা বায়ুচালিত শক্তিকেন্দ্র অধিগ্রহণের প্রচেষ্টা থামিয়ে দিয়েছেন।বারাক ওবামা বলেছেন, ‘চীনা কোম্পানির নেতৃত্বে পরিচালিত এই অধিগ্রহণ-প্রক্রিয়া আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।’মার্কিন কর্মকর্তারা জানান, চীনা কোম্পানি যেসব উইন্ডফার্ম বা বায়ুচালিত শক্তিকেন্দ্র অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে, সেগুলো তাঁদের ওর্যেগন নেভাল উইপন্স সিস্টেমস ট্রেনিং বেইজ বা নৌবাহিনীর অস্ত্র প্রশিক্ষণকেন্দ্রের অভ্যন্তরে কিংবা আশপাশেই অবস্থিত। যা সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত। বারাক ওবামা তাঁর আদেশে তাঁদের এই সংরক্ষিত নৌঘাঁটি এলাকায় অধিগ্রহণের উদ্যোগ নেওয়া সংশ্লিষ্ট সব কোম্পানির মালিক, কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রবেশাধিকার থাকবে না।এর ফলে চীনা র্যা লস করপোরেশন বা তার সহযোগী প্রতিষ্ঠান স্যানি গ্রুপ এখন আর লোয়ার রিজ উইন্ডফার্ম, হাই প্ল্যাটিউ উইন্ডফার্ম, মুল হল্লো উইন্ডফার্ম, পাইন সিটি উইন্ডফার্ম প্রভৃতি বায়ুচালিত শক্তিকেন্দ্র কিনতে পারবে না।মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত কমিটির (সিএফআইইউএস) সুপারিশের আলোকে প্রেসিডেন্ট ওবামা এই সিদ্ধান্ত নিয়েছেন। সিএফআইইউএস হচ্ছে আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা, যেটি দেশের নিরাপত্তার ওপর বৈদেশিক বিনিয়োগের প্রভাব পর্যালোচনা করে থাকে। সূত্র: বাসস/এএফপি।