নিরাপদ চিংড়ি চাষে সহায়তা দিতে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠপর্যায়ে কৃষকদের নিরাপদ গলদা ও বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়ার চুক্তি সই করেছে উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস। উইনরক সেফটি প্রকল্পের আওতায় এ সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইএসডিএ) অর্থায়নে পরিচালিত নিরাপদ খাদ্য ও কৃষিবিষয়ক একটি প্রকল্প সেফটি, যা বাংলাদেশে বাস্তবায়ন করছে উইনরক ইন্টারন্যাশনাল। চুক্তির মাধ্যমে এই প্রকল্পের অংশীদার হলো টিএমএসএস। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেফটি প্রকল্পের চিফ অব পার্টি উইলিয়াম জে কোলস ও টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। বিজ্ঞপ্তি