প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এক সেমিনারে শ্রমিক অভিবাসনের প্রক্রিয়া সহজ ও বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের নিরাপদ জীবন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। নেপালের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন সম্প্রতি ‘দক্ষিণ এশিয়ার শ্রমিক অভিবাসন সহজ ও নিরাপদকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। এতে সহযোগিতা করে ডিএআই ইউরোপ ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ (সিএসএএস)। নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য সোয়ার্নিম ওয়েগেল সেমিনারে প্রধান অতিথি ছিলেন। এতে নেপাল ও সার্কে ইইউর দূত রেন্সজি তিরিঙ্ক, সার্ক সচিবালয়ের পরিচালক রীতা ধিতাল বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি।