নিরীক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদনপ্রাপ্ত হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠানে (সিএ ফার্ম) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।হিসাব নিরীক্ষকদের সংগঠন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘প্রযুক্তির অভিযোজন’ শীর্ষক এক সদস্য সম্মেলনে এই তাগিদ দেওয়া হয়। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির নিজস্ব কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।আইসিএবির সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নিরীক্ষা প্রতিষ্ঠান গুরু অ্যান্ড জানার অংশীদার গুরু প্রসাদ এম। এতে আরও বক্তব্য দেন আইসিএবির সভাপতি আবদুস সালাম।মূল প্রবন্ধে গুরু প্রসাদ বলেন, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির অভিযোজন ঘটানো হলে ব্যবসার খরচ অনেক কমে যাবে। ছোট ছোট যেসব নিরীক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যের অভাব রয়েছে, সেসব প্রতিষ্ঠান বড় নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে লিয়াজোঁ করে প্রযুক্তি নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।আনোয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিরীক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে কাজ অনেক সহজ হয়ে যাবে।