নিরীক্ষার মানোন্নয়নে ফিলিপাইনের সঙ্গে বাংলাদেশের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রতিষ্ঠানে নিরীক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সম্প্রতি ফিলিফাইনের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে।বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) আহমেদ আতাউল হাকিম ও ফিলিপাইনের কমিশন অন অডিটের (সিওএ) চেয়ারপারসন গার্সিয়া এম পুলিদো ত্যান এই সমঝোতা স্মারকে সই করেন। মঙ্গোলিয়ার উলানবাটোরে চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত এক সম্মেলনে যোগ দিতে গিয়ে তাঁরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময়ে বাংলাদেশের সিএজি ও ফিলিপাইনের সিওএ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের নিরীক্ষার মানোন্নয়নে দুই দেশ পারস্পরিক অভিজ্ঞতা, সফর, তথ্য ও নথিপত্র (ডকুমেন্টেশন) বিনিময় করবে